ঠাকুরগাঁও

ফের অসুস্থ ডিম খেয়ে ৩০ শিক্ষার্থী

জসীমউদ্দিন ইতি ঠাকুরগাঁও : ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার পলাশবাড়ী মহারাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ফিডিং কর্মসূচির ডিম খেয়ে প্রায় ৩০ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) ডিম খাওয়ার পর শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়লে তাদের হাসপাতালে নেওয়া হয়। খবর পেয়ে বালিয়াডাঙ্গী উপজেলা প্রশাসনের কর্মকর্তারা হাসপাতালে গিয়ে অসুস্থ শিক্ষার্থীদের খোঁজখবর নেন।

একের পর এক এমন ঘটনায় স্থানীয় অভিভাবক ও সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। তাদের অনেকের অভিযোগ, মিড ডে মিলের খাবার সরবরাহ ও বিতরণ ব্যবস্থায় যথাযথ তদারকির অভাব রয়েছে কি না, তা খতিয়ে দেখা প্রয়োজন।

এ বিষয়ে ঠাকুরগাঁও জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক-এর দৃষ্টি আকর্ষণ করেছেন স্থানীয়রা। তারা খাবারের মান, সংরক্ষণ ও সরবরাহ ব্যবস্থার বিষয়ে কার্যকর তদারকি ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. আহাদুজ্জামান সজীব বলেন, অসুস্থ শিক্ষার্থীদের হাসপাতালে এনে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের প্রয়োজনীয় চিকিৎসা ও পর্যবেক্ষণে রাখা হয়েছে।

এই বিভাগের আরও সংবাদ