জাতীয়শীর্ষ নিউজ

সম্ভাবনাময় মেরিন খাতকে সরকার কোনোভাবেই ব্যর্থ হতে দিতে চায়না: নৌপরিবহন মন্ত্রী

সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, সম্ভাবনাময় মেরিন খাতকে সরকার কোনোভাবেই বিনা পদক্ষেপে, বিনা যত্নে, বিনা চেষ্টায় ব্যর্থ হতে দিতে চায়না। সরকার মেরিন খাতের সমস্ত সম্ভাবনাকে কাজে লাগাতে চায়। তাই এই খাতে বিদ্যমান প্রতিবন্ধকতা চিহ্নিত করে সরকারকে জানালে সরকার তাৎক্ষণিক ব্যবস্থা নিবে বলেও জানান মন্ত্রী।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) চট্টগ্রামে বাংলাদেশ মেরিন একাডেমিতে ওয়ার্ল্ড মেরিটাইম ডে ও একাডেমির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

এসময় মন্ত্রী দক্ষ মানবসম্পদ সৃষ্টি, আধুনিক প্রযুক্তির ব্যবহার, নিরাপদ নেভিগেশন, পরিবেশবান্ধব অবকাঠামো এবং আন্তর্জাতিক মানের প্রশিক্ষণের ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংসদ সদস্য সরওয়ার জামাল নিজাম ও নৌ পরিবহন মন্ত্রণালয়ের সচিব জাকারিয়া, মেরিন একাডেমির কমান্ড্যান্ট ক্যাপ্টেন কাজী এবিএম শামীম।

এই বিভাগের আরও সংবাদ