ঢাকা

ধামরাইয়ে ড্রেনসহ রাস্তা নির্মান কাজের ভিত্তি প্রস্তর উদ্বোধন

রনজিত কুমার পাল,সিনিয়র রিপোর্টার: ঢাকার ধামরাই পৌরসভার ড্রেনসহ রাস্তা নির্মান কাজের ভিত্তি প্রস্তর উদ্বোধন করা হয়েছে।

সোমবার (২১ সেপ্টেম্বর) সকাল দশটার দিকে ধামরাই পৌরসভার বাস্তবায়নধীন (CRFDP-ll) এর অধীন বড় বাজার গোল চত্তর হতে হার্ডিঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় পর্যন্ত পাইপ ড্রেনসহ রাস্তা ইউনি-ব্লক করন নির্মান কাজের ভিত্তি প্রস্তর উদ্বোধন করেন ঢাকা-২০ ধামরাই আসনের মানণীয় সংসদ সদস্য আলহাজ্ব তমিজ উদ্দিন এমপি।

এ’সময় উপস্থিত ছিলেন ধামরাই উপজেলার নির্বাহী অফিসার( ইউএনও) মো:আল মামুন সহ উপজেলা ও পৌর প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ, ধামরাই পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোঃ আতিকুর রহমান আতিক, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আতিকুজ্জামান স্বপন,পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার মো: মারুফ সিকদার সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও এলাকাবাসী।

এই বিভাগের আরও সংবাদ