জাতীয়
হাসপাতালে চিকিৎসাধীনদের পাশে দুই মন্ত্রী, জরুরি অর্থ সহায়তা প্রদান


আশুলিয়ার পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় আহত ও নিহতদের পরিবারের সার্বিক খোঁজখবর নিতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং শহীদ সোহ্রাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতালে গিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।
পরিদর্শনকালে সরকারের পক্ষ থেকে অগ্নিকাণ্ডে নিহতদের পরিবার এবং চিকিৎসাধীন গুরুতর আহত প্রত্যেককে ৫০,০০০ (পঞ্চাশ হাজার) টাকা করে নগদ জরুরি অর্থ সহায়তা প্রদান করা হয়।



