সবার সহযোগিতায় উন্নত ড্রেনেজ ব্যবস্থা গড়তে চাই :সিসিক প্রশাসক


সিনিয়র রিপোর্টার: সিলেট সিটি করপোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, মদীনা মার্কেট থেকে আনসার ক্যাম্প হয়ে ধোপাছড়া পর্যন্ত সড়কের দুই পাশে অবিলম্বে আরসিসি ড্রেন নির্মাণকাজ শুরু করা হবে।
সোমবার (২১ সেপ্টেম্বর) সকালে সিলেট নগরীর মদীনা মার্কেট এলাকা পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।
সিসিক প্রশাসক বলেন, নগরীর বিভিন্ন এলাকার সড়ক ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নে সিটি করপোরেশন কাজ করছে। এরই ধারাবাহিকতায় মদীনা মার্কেট থেকে আনসার ক্যাম্প হয়ে ধোপাছড়া পর্যন্ত সড়কের দুই পাশে আরসিসি ড্রেন নির্মাণ করা হবে। এর মাধ্যমে এলাকার পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নতি হবে এবং স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীদের দুর্ভোগ কমবে।
তিনি বলেন, নগরীর উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্মকর্তা, ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দাদের সহযোগিতা প্রয়োজন। সবার সমন্বিত সহযোগিতায় নগরীর সড়ক ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন আরও ত্বরান্বিত করা সম্ভব হবে। আমরা উন্নত ড্রেনেজ ব্যবস্থা গড়তে চাই। এ সময় সিসিকের তত্ত্বাবধায়ক প্রকৌশলী শামসুল হক পাটোয়ারী, উপসহকারী প্রকৌশলী কামরুজ্জামান কামরুল, সিলেট মহানগর বিএনপির সহসভাপতি ও মদীনা মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি আমির হোসেনসহ সিসিকের সংশ্লিষ্ট কর্মকর্তা, ব্যবসায়ী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।



