ব্রাহ্মণবাড়িয়া

নিউরোসায়েন্সেস হাসপাতালের সহকারী রেজিস্ট্রার হলেন বাঞ্ছারামপুরের কৃতি সন্তান ডা. আবু ইসহাক

শাহীন আহমেদ সাজু, বাঞ্ছারামপুর, ব্রাহ্মণবাড়িয়াঃ বাঞ্ছারামপুরের কৃতি সন্তান, সকলের প্রিয় “ডা. আবু ইসহাকের পদোন্নতি হয়েছে।তিনি বর্তমানে সহকারী রেজিস্ট্রার (ইন্টারভেনশনাল নিউরোলজি) হিসেবে যোগদান করেছেন ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সাইন্সেস এন্ড হাসপাতাল, ঢাকা-তে।

ডা. আবু ইসহাকের এই অর্জনে বাঞ্ছারামপুরের এলাকাবাসী ও সাংবাদিক বন্ধু মহল আনন্দিত ও গর্বিত।

মানুষের সেবায় নিবেদিত প্রাণ ডা. আবু ইসহাক দীর্ঘদিন বাঞ্ছারামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত ছিলেন। ওই সময়ে তিনি শুধু ডাক্তার হিসেবে নয়, একজন মানবিক মানুষ হিসেবে সবার হৃদয় জয় করে নেন।

রাত-বিরাতে রোগী দেখা, গরীব-অসহায়দের বিনা পয়সায় চিকিৎসা দেওয়া এবং হাসিমুখে সবার খোঁজখবর নেওয়ার কারণে এলাকাবাসী তাকে “মানুষের ডাক্তার” বলে ডাকতেন।

তার পদোন্নতির খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তেই ফেসবুকে শুভেচ্ছার বন্যা বয়ে যাচ্ছে। বাঞ্ছারামপুরের অসংখ্য মানুষ স্ট্যাটাস দিয়ে লিখছেন “আমাদের ইসহাক ভাইয়ের জন্য গর্ব হয়। তিনি আমাদের এলাকার গর্ব।”
শুভকামনা ও দোয়া

এলাকাবাসী ও সাংবাদিকরা বলেন, ডা. আবু ইসহাক শুধু একজন মেধাবী চিকিৎসকই নন, তিনি একজন আদর্শবান মানুষ। তার হাত ধরেই দেশের নিউরোলজি চিকিৎসা আরও এগিয়ে যাবে বলে তারা আশাবাদী।

বাঞ্ছারামপুর স্বাস্থ্য কমপ্লেক্সে থাকাকালীন তিনি যেভাবে মানুষের সেবা করেছেন তা আমরা কখনো ভুলব না।

এলাকাবাসী ও সাংবাদিক বন্ধু মহল তার এই সাফল্যে আনন্দিত। আল্লাহ উনাকে নেক হায়াত দান করুন ও মানুষের সেবায় নিয়োজিত থাকার তৌফিক দান করুন, আমিন।

এই বিভাগের আরও সংবাদ