এসএমপি‘র সেপ্টেম্বর মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত


সিনিয়র রিপোর্টার: সিলেট মেট্রোপলিটন পুলিশ সদর দপ্তরের সভাকক্ষে পুলিশ কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম, বিপিএম সভাপতিত্বে সেপ্টেম্বর/২০২৬ খ্রি. এর মাসিক অপরাধ পর্যালোচনা সভা রবিবার ১৩/০৯/২০২৬ খ্রি. সকাল ১০.০০ ঘটিকায়অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় গত আগস্ট/২০২৬খ্রি. মাসের মাসিক অপরাধ পরিসংখ্যান, সাজা পরোয়ানা, ক্রোকি পরোয়ানা, তদন্তাধীন মামলার পরিসংখ্যান, বিচারাধীন মামলার পরিসংখ্যান, অপমৃত্যু মামলার বিবরণী, মাদকদ্রব্য নিস্পত্তি সংক্রান্ত বিবরণী, তদন্তাধীন সিআর মামলার বিবরণীসহ বিবিধ আলোচনা উপস্থাপন করা হয়।
সভায় মান্যবর পুলিশ কমিশনার মহোদয় সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, গ্রেফতারি পরোয়ানা নিষ্পত্তি ও মামলা সমূহের অগ্রগতিসহ বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনামূলক গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন। এ সময় কমিশনার অফিসারদের কাজের সফলতার জন্য পুরস্কার প্রদান করেন।
সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন, অতিরিক্ত দায়িত্বে সদর ও প্রশাসন) (ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) মোহাম্মদ এনামুল হক; উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক, অতিরিক্ত দায়িত্বে সদর ও প্রশাসন) জনাব সুদীপ্ত রায়; উপ-পুলিশ কমিশনার (উত্তর, অতিরিক্ত দায়িত্বে ডিসি-প্রসিকিউশন) মোহাম্মদ সাইফুল ইসলাম; উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি) মোঃ আফজাল হোসেন; অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি, অতিরিক্ত দায়িত্বে ডিসি-ডিবি) সাহাদত হোসেনসহ র্যাব-৯, সিআইডি, পিবিআই, মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর সিলেট এর প্রতিনিধিগণসহ অতিরিক্ত উপ-পুলিশ কমিশনারগণ, সহকারী পুলিশ কমিশনারগণ, সকল থানার অফিসার ইনচার্জ, ফাঁড়ি ও তদন্ত কেন্দ্র ইনচার্জবৃন্দ।



