মুন্সিগঞ্জ

শ্রীনগরে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১০

শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: শ্রীনগরে পুলিশের বিশেষ অভিযানে গাঁজা-ইয়াবাসহ মোট ১০ জন গ্রেফতার হয়েছে। শনিবার উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে শ্রীনগর থানা পুলিশ।

পুলিশ জানায়, ওয়ারেন্টভুক্ত আসামী উপজেলার দক্ষিণ পাইকশার জাহিদুল ইসলাম (৩৬), বীরতারা এলাকার রবিদা বেগম (৪৫), ১৯ পিস ইয়াবা ট্যাবলেটসহ শিবরামপুরের ইমন দেওয়ান (২৫), ৩০ গ্রাম গাঁজাসহ শ্যামসিদ্ধি এলাকার নেসারউদ্দিন (৫৩) ও একই এলাকার সাইদুল ইসলাম শেখ (৩৮), ফৌজদারী কার্যবিধি ১৫১ ধারামতে কুশুরীপাড়ার ইমরান হোসেন (৩৫), দেউলভোগের তাবিকুল (২২), পশ্চিম হরপাড়ার রুহান লিমন (২৩), মধ্য বাঘড়ার নয়ন আকন (২৩) এবং সন্ত্রাস বিরোধী আইনে উপজেলার বাড়ৈখালী ইউনিয়নের সাবেক ছাত্রলীগের সভাপতি জাহিদুল ইসলাম কাজল চৌধুরীকে (৩৫) গ্রেফতার করা হয়।

শ্রীনগর থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) মিল্টন দত্ত প্রেরিত এক বার্তায় জানান, আসামীদেরকে মুন্সীগঞ্জ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

এই বিভাগের আরও সংবাদ