ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে চালক আহত


শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের শ্রীনগর উপজেলার পাটাভোগ এলাকার কামারখোলায় মালবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে কাভার্ড ভ্যানের সাথে ধাক্কা লেগে আজগর খন্দকার (৩৫) নামে একজন আহত হয়েছে। মো. আজগর খন্দকার ট্রাকটির চালক। সে গোপালগঞ্জের কাশিয়ানি এলাকার আবু বক্করের ছেলে।
বুধবার দিবাগত রাত পৌণে ৩টার দিকে এক্সপ্রেসওয়ের ঢাকামুখী লেনের কামারখোলায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, ঢাকাগামী একটি মালবাহী ট্রাকটি (ঢাকা মেট্রো ট- ১৫৯৬৫০) নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা কাভার্ড ভ্রানের পিছনে সজোরে ধাক্কা দিলে ট্রাকটির চালক ভিতরে আটকা পরে।
খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে এসে আহত চালককে উদ্ধার করেন। হাঁসাড়া হাইওয়ে থানা পুলিশ জানায়, ট্রাকটি সড়ক থেকে সরানো হয়। যান চলাচল স্বাভাবিক আছে।
শ্রীনগর ফায়ার সার্ভিস স্টেশন ইনচার্জ লিডার মো. সুহেল রানা জানান, মংলা থেকে ছেরে আসা ট্রাকটি কামারখোলা এসে নিয়ন্ত্রণ হারিয়ে একটি কাভার্ড ভ্যানের (ঢাকা মেট্রো উ- ১১৪৭৭৮) সঙ্গে ধাক্কা লাগে। এতে ট্রাকটির চালক আটকা পরে। তাকে উদ্ধারের পর অ্যাম্বুলেন্সে করে উপজেলা অ্যাম্বুলেন্সে করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করা হয়।



