এসএমপির ট্রাফিক বিভাগের কল্যাণ সভা অনুষ্ঠিত


আজ মঙ্গলবার সিলেট মেট্রোপলিটন পুলিশ লাইন্স এর কনফারেন্স রুমে পুলিশ কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম, বিপিএম এর সভাপতিত্বে এসএমপি‘র ট্রাফিক বিভাগের কল্যাণ সভা অনুষ্ঠিত হয়।
ট্রাফিক বিভাগের কল্যাণ সভায় পুলিশ কমিশনার সকল সদস্যের কথা মনোযোগ সহকারে শোনেন। তিনি তাৎক্ষণিকভাবে বিভিন্ন সমস্যার সমাধান দেন এবং কিছু বিষয়ে দ্রুত পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট দপ্তরকে নির্দেশনা প্রদান করেন। তিনি সিলেট মহানগরের জনদুর্ভোগ লাঘব ও নগরবাসীর নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে আন্তরিকতার সঙ্গে কাজ করার জন্য সকল অফিসার ও ফোর্সদের আহ্বান জানান। তিনি শহরকে যানজটমুক্ত রাখতে অনিবন্ধিত সিএনজি চালিত থ্রিহুইলার, ব্যাটারি রিক্সা ও অবৈধ গাড়ির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশনা প্রদান করেন। কল্যান সভায় যানবাহন নিয়ন্ত্রণ ও জনসাধারণের যাতায়াত ব্যবস্থাকে সু-শৃঙ্খল রাখার পাশাপাশি বিভিন্ন প্রকার উদ্ধার কার্যক্রমে সফলতার স্বীকৃতিস্বরূপ পুলিশ কমিশনার মহোদয় ট্রাফিক বিভাগের বিভিন্ন পদবীর মোট ১৬ জন সদস্যকে বিশেষ পুরস্কার প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন অতিরিক্ত দায়িত্বে সদর ও প্রশাসন) (ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত) মোহাম্মদ এনামুল হক; উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক অতিরিক্ত দায়িত্বে ডিসি-সদর) সুদীপ্ত রায়সহ অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার, সহকারী পুলিশ কমিশনার এবং ট্রাফিক বিভাগের সকল টিআই, সার্জেন্ট/টিএসআই, এএসআই/এটিএসআই ও ফোর্সবৃন্দ।



