রাজনীতি

অভিনেত্রী বাঁধনের ওপর হামলার ঘটনায় ছাত্রদল সভাপতির প্রতিবাদ

ইতালির ভেনিসে জনপ্রিয় চিত্রনায়িকা আজমেরী হক বাঁধন এর উপর নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগ-যুবলীগের সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) নিজের ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এই প্রতিবাদ জানান।

রাকিব বলেন, একজন নারী তথা জুলাই যোদ্ধাকে বিদেশের মাটিতে একা পেয়ে এ ধরনের কাপুরুষোচিত সন্ত্রাসী হামলা প্রমাণ করে, ছাত্রলীগ-যুবলীগের সন্ত্রাসীদের সামান্যতম অনুশোচনা হয়নি। সেহেতু এ সন্ত্রাসীদের জন্য আমাদের মনেও কখনও সামান্যতম সহানুভূতি জাগ্রত হবে না।

পোস্টের শেষে নিষিদ্ধ ছাত্রলীগকে কঠোর হাতে দমন করা হবে এবং জুলাই গণহত্যার বিচার নিশ্চিত করা হবে বলেও জানান তিনি।

এই বিভাগের আরও সংবাদ