দিনাজপুর

ঘোড়াঘাটে টাপেন্টাডলসহ ৪ মাদক কারবারি আটক

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে শ্যামলী পরিবহনের একটি নৈশ কোচে তল্লাশি চালিয়ে ২২০ পিস টাপেন্টাডল ট্যাবলেটসহ চারজনকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে পৌরসভার টিএনটি মোড় এলাকায় গোবিন্দগঞ্জ-দিনাজপুর আঞ্চলিক মহাসড়কে এ অভিযান চালানো হয়। আটকরা হলেন—নবাবগঞ্জ উপজেলার হরিনাথপুর অফিসপাড়ার লালন মিয়া (২৫), কাফিরুল ইসলাম (২৩), সোহাগ বাবু (২০) ও হাসান আলী (২২)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কোচটিতে তল্লাশি চালিয়ে তাদের বহন করা কাপড়-চোপড়ের ব্যাগ থেকে ২২০ পিস টাপেন্টাডল উদ্ধার করা হয়। তারা নারায়ণগঞ্জে বিক্রির উদ্দেশ্যে এসব ট্যাবলেট নিয়ে যাচ্ছিলেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে পুলিশ।

ঘোড়াঘাট থানার ওসি শহিদুল ইসলাম জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

এই বিভাগের আরও সংবাদ