দিনাজপুর

বীরগঞ্জে ইটভাটা মালিকের টাকা আত্মসাতের মামলায় সাবেক ম্যানেজার আটক

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জে ইটভাটার ম্যানেজার হিসাবে চাকুরী করা কালে মালিকের টাকা আত্মসাৎ এর ঘটনায় আদালত রিয়াজুল ইসলামকে আটক করেছে।

উপজেলার ভোগনগর ইউনিয়নের নওগাঁ গ্রামের বয়েজ উদ্দিনের ছেলে মোঃ রেজাউল করিম এর বিরুদ্ধে বিজ্ঞ সিনিয়ার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালত, বীরগঞ্জে ম্যানেজার হিসাবে চাকুরী করা কালে মালিকের টাকা আত্মসাৎ এর সিআর ১৪০/২০২৬ (বীরঃ) মামলায় আদালতে হাজিরা দিতে গেলে ৩ সেপ্টেম্বর বিজ্ঞ বিচারক তাকে আটকের নির্দেশ দেয়।

উপজেলা ইট ভাটা মালিক সমিতির সাধারণ সম্পাদক ও মেসার্স এফ.বি.এম ব্রিক্সস ভাটার মালিক পৌর শহরের মকছেদ আলীর পুত্র জাহিদুল ইসলাম ফরহাদ জানায়, গত ২০১৯ সালের ফেব্রুয়ারী মাসে তাকে ম্যনাজার হিসাবে নিয়োগ দেই। তাকে অনেক বিশ্বাস করে আমি অন্য ব্যবসায় মনোযোগ দেওয়ার সুযোগে সে চাকুরি করা কালে প্রতারণা আশ্রয় নিয়ে ২১,৯১,৫১৭ টাকা আত্মসাৎ করে। আমি টাকার চাপ দিলে সে চাকুরি ছেড়ে দেয়। টাকা তুলতে না পেরে বাধ্য হয়ে আদালতে মামলা দায়ের করি।

এই বিভাগের আরও সংবাদ