জাতীয়
হাম উপসর্গ নিয়ে আরও ১ শিশুর মৃত্যু


দেশে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় (বৃহস্পতিবার সকাল ৮ থেকে শুক্রবার সকাল ৮ পর্যন্ত) আরও ১ শিশুর মৃত্যু। একই সময়ে নতুন করে সন্দেহভাজন ও নিশ্চিত মিলিয়ে এই রোগে আক্রান্ত হয়েছেন ১ হাজার ১৫৪ জন।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।


