সিলেট
তাহিরপুর বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত


সিনিয়র রিপোর্টার: সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা বিএনপির আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা ও র্যালী অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে আলোচনা সভা প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল।
উপজেলা বিএনপির আহবায়ক বাদল মিয়ার সভাপতিত্বে সভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন কেন্দ্রীয় কৃষকদের সহ সাধারণ সম্পাদক, জেলা কৃষকদের আহবায়ক আনিসুল হক, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক জুনাব আলী, মেহেদী হাসান উজ্জ্বল, রাখাব উদ্দিন, আবুল হুদা প্রমুখ।
এসময় উপজেলার ৭টি ইউনিয়ন থেকে আগত বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও সমর্থক উপস্থিত ছিলেন। সভা শেষে বিশাল র্যালী বের হয় র্যালীটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।



