তেতুঁলিয়ার সৌন্দর্য দেখতে বাংলাবান্ধা জিরোপয়েন্টে মার্কিন রাষ্ট্রদূত


মাহমুদ দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ উত্তরের জেলা পঞ্চগড়ে তিন দিনের সফরের দ্বিতীয় দিনে পঞ্চগড়ের তেতুঁলিয়া সীমান্ত এলাকা বাংলাবান্ধা জিরোপয়েন্ট পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন।
আজ সোমবার (৩১অগাষ্ট) সকালে পঞ্চগড়ে বিভিন্ন এলাকা ঘুরে দেখেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন। এসময় তার সফরসঙ্গী হিসেবে ছিলেন সহধর্মিণী ডিয়ান ডাও, সাথে ছিলেন মার্কিন দূতাবাস বাংলাদেশের ডেপুটি চিফ অব মিশন মেগান বোল্ডিনসহ দূতাবাসের প্রতিনিধিরা।
সফরের অংশ হিসেবে তারা যান দেশের সর্বউত্তরের স্থলবন্দর বাংলাবান্ধা জিরোপয়েন্টে। এসময় সীমান্ত এলাকার নান্দনিক পরিবেশ ও চারপাশের সবুজ প্রকৃতি দেখে মুগ্ধ হন মার্কিন রাষ্ট্রদূত ও তার স্ত্রী। পরে বাংলাবান্ধা জিরোপয়েন্টে কিছু সময় অবস্থান করে নির্মল পরিবেশ উপভোগ করেন তারা। সীমান্তের সৌন্দর্য উপভোগের পাশাপাশি স্মৃতি ধরে রাখতে ছবি তোলেন মার্কিন রাষ্ট্রদূত ও তার সহধর্মিণী।



