ময়মনসিংহ

নান্দাইলে গৃহহীন ৩৬ পরিবারকে বাড়ির চাবি তুলে দেন তথ্য প্রতিমন্ত্রী 

এইচএম সাইফুল্লাহ্, স্টাফ রিপোর্টার: ময়মনসিংহের নান্দাইল উপজেলায় অসহায় ও গৃহহীন ৩৬ পরিবারের দীর্ঘদিনের স্বপ্ন পূরণ করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। তিনি তাদের জন্য নির্মিত ‘স্বপ্ন বাড়ি’ উপহার হিসাবে উপকার ভোগীদের হাতে তুলে দিয়েছেন।

শুক্রবার (২৮ আগস্ট) বিকেলে নান্দাইল উপজেলার মোয়াজ্জেমপুর ও সৈয়দগাঁও গ্রামে নির্মিত এসব ‘স্বপ্ন বাড়ি’ উদ্বোধন করে তাদের হাতে বাড়ির চাবি উপহার হিসাবে তুলে দেন ইয়াসের খান চৌধুরী এমপি। এতে র্দীর্ঘদিনের কষ্ট ও অনিশ্চয়তা কাটিয়ে মাথা গোঁজার নিরাপদ ঠাঁই পেয়ে আনন্দ-উচ্ছ্বাস প্রকাশ করেন উপকারভোগীরা।

উপকারভোগীরা জানান, নিজেদের একটি স্থায়ী ঘর হবে-এটি ছিল তাদের দীর্ঘদিনের স্বপ্ন। ‘স্বপ্ন বাড়ি’ পেয়ে সেই স্বপ্ন বাস্তবে রূপ নিয়েছে। এজন্য তারা তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

স্থানীয়রা বলেন, অসহায় ও গৃহহীন মানুষের জন্য বিএনপি সরকারের এমন উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়। এতে ৩৬টি পরিবার নিরাপদ আবাসনের পাশাপাশি নতুন করে জীবন গড়ে বসবাস করার সুযোগ পেয়েছে।

এই বিভাগের আরও সংবাদ