ব্রাহ্মণবাড়িয়া
কসবায় পুলিশের ধাওয়ায় গাঁজা ভর্তি মাইক্রোবাস পুকুরে ফেলে পালালো আসামিরা


ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার কসবায় পুলিশের ধাওয়ায় গাঁজা ভর্তি মাইক্রোবাস পুকুরে ফেলে পালালো অজ্ঞাতনামা আসামিরা।
শুক্রবার (২৮ আগস্ট) সকাল ৬.১০ ঘটিকায় কসবা থানা পুলিশের একটি বিশেষ টিম গোপন সংবাদের ভিত্তিতে সৈয়দাবাদ এলাকায় চেকপোস্ট পরিচালনা করছিল। এসময় পুলিশ একটি কালো রঙ্গের মাইক্রোবাসকে থামার জন্য সিগনাল দিলে গাড়িটি না দাঁড়িয়ে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করে এবং মাইক্রোবাসটি রাস্তার পাশে পুকুরে ফেলে অপরাধীরা পালিয়ে যায়।
মাইক্রোবাসটি তল্লাশী করে ৯ টি বস্তায় মোট ২৫২ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
মিডিয়া উইং জেলা পুলিশ, ব্রাহ্মণবাড়িয়ার এক প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য নিশ্চিত করে জানানো হয়। এ-সংক্রান্তে কসবা থানায় একটি মাদক মামলা রুজু প্রক্রিয়াধীন।



