খুলনা

খুলনার বটিয়াঘাটায় গলায় ওড়না পেঁচিয়ে গৃহবধূর আত্মহত্যা

খুলনা ব্যুরো : খুলনার বটিয়াঘাটা সদর বরফ কল এলাকায় কারিমা বেগম (২০) নামে দুই সন্তানের জননী এক গৃহবধূ গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন। মঙ্গলবার ( ২৬ আগষ্ঠ) সন্ধ্যায় নিজ বসতঘরে এ ঘটনা ঘটে।

নিহত কারিমা বেগম উক্ত এলাকার নুরু সরদারের স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যায় পরিবারের সদস্যরা কারিমাকে ঘরের মধ্যে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে তাকে উদ্ধার করে দ্রুত বটিয়াঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বটিয়াঘাটা থানা পুলিশ জানায়, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

এই বিভাগের আরও সংবাদ