সিরাজগঞ্জ

শাহজাদপুরে নৌকা বাইচ প্রতিযোগিতায় মাঝি মাল্লাদের মধ্যে সংঘর্ষ

মাহবুবুল আলম, শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুরের জগতলাই অনুষ্ঠিত ‘ডাঃ এম এ মতিন স্মৃতি পানসি নৌকা প্রতিযোগিতা ২০২৬’-এ এক অনাকাঙ্ক্ষিত ও সহিংস ঘটনার অভিযোগ উঠেছে। প্রতিযোগিতা চলাকালে পরাজয় নিশ্চিত দেখে পাবনার ‘চরগোবিন্দপুর একতা এক্সপ্রেস’ নৌকার মাঝি-মাল্লাদের ওপর হামলা চালিয়েছে সিরাজগঞ্জের ‘আল-মদিনা এক্সপ্রেস’ নৌকার সদস্যরা।

স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীদের অভিযোগ সূত্রে জানা যায়, আজ বিকেলে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় মুখোমুখি হয় পাবনার চরগোবিন্দপুর একতা এক্সপ্রেস ও সিরাজগঞ্জের চিনাইকুড়িয়ার আল-মদিনা এক্সপ্রেস।

বাইচ চলাকালে আল-মদিনা এক্সপ্রেসের মাঝি-মাল্লারা প্রতিপক্ষ একতা এক্সপ্রেস নৌকাটিকে অনৈতিক ও বেআইনিভাবে চাপ দিয়ে গতিপথে বাধা সৃষ্টি করে। একপর্যায়ে তারা প্রতিপক্ষের মাঝিদের ওপর চড়াও হয় এবং বৈঠা দিয়ে বেধড়ক পেটাতে শুরু করে।

এ হামলায় চরগোবিন্দপুর একতা এক্সপ্রেসের বেশ কয়েকজন মাঝি-মাল্লা গুরুতর আহত হন। পরবর্তীতে উপস্থিত লোকজন ও আয়োজকরা আহতদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসার জন্য পাঠান।

এ ঘটনায় প্রতিযোগিতা প্রাঙ্গণে চরম উত্তেজনা ও বিশৃঙ্খলা সৃষ্টি হয়। ভুক্তভোগী দলের পক্ষ থেকে এহেন বেআইনি কর্মকাণ্ড ও হামলার তীব্র প্রতিবাদ জানিয়ে সুষ্ঠু বিচার ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে। আয়োজক কমিটি ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে।

এই বিভাগের আরও সংবাদ