ময়মনসিংহ
ঈশ্বরগঞ্জে ২০টি চায়না দোয়ারী জাল জব্দ, আগুনে পুড়িয়ে ধ্বংস


ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধিঃ ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার সোহাগী ইউনিয়নে অভিযান চালিয়ে নিষিদ্ধ ২০টি চায়না দোয়ারী জাল জব্দ করে আগুনে পুড়িয়ে ধ্বংস করেছে ভ্রাম্যমাণ আদালত। জব্দ করা জালের মোট দৈর্ঘ্য প্রায় ১ হাজার ২০০ মিটার। এসব জালের আনুমানিক বাজারমূল্য ১ লাখ ৩০ হাজার টাকা।
সোমবার (২৪ আগস্ট) সোহাগী ইউনিয়নে এ অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালতে নেতৃত্ব দেন ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা রহমান।
অভিযানে উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মায়মুনা জাহান। এ সময় ঈশ্বরগঞ্জ থানা পুলিশের একটি দল অভিযানে সহযোগিতা করে।
অভিযান শেষে জব্দ করা নিষিদ্ধ চায়না দোয়ারী জাল ঘটনাস্থলেই আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগ জানিয়েছে, মৎস্যসম্পদ রক্ষায় নিষিদ্ধ জালের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।



