১৫ আগস্টকে ঘিরে গোপালগঞ্জে নিরাপত্তা ব্যবস্থা জোরদার


১৫ ই আগস্ট বঙ্গবন্ধুর শাহাদত বার্ষিকীকে ঘিরে গোপালগঞ্জে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা, মোতায়েন করা হয়েছে পাঁচ প্লাটুন বিজিবি। টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধি সৌধ কমপ্লেক্স সহ জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে মোতায়েন রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
র্যাব, পুলিশের পাশাপাশি সাদা পোশাকে রয়েছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থা।
শুক্রবার বিকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে জেলা প্রশাসক মো: আরিফ -উজ- জামান ও পুলিশ সুপার মো: হাবিবুল্লাহ’র নেতৃত্বে, যৌথ বাহিনীর একটি টহল বের হয়।
এছাড়াও নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের যেকোনো কর্মসূচি বা অপ্রীতিকর ঘটনাটা এড়াতে জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বসানো হয়েছে অস্থায়ী চেকপোস্ট। রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। বঙ্গবন্ধুর সমাধি সৌধ কমপ্লেক্সের তিনটি গেটই রয়েছে বন্ধ, সেখানে সতর্ক অবস্থানে রয়েছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এছাড়া পাঁচ প্লাটুন বিজিবি পাশাপাশি মোতায়েন করা হয়েছে ৮ প্লাটুন আর্মড পুলিশও।



