জাতীয়শীর্ষ নিউজ

সীতাকুণ্ডে নিহত শ্রমিকদের পরিবারকে ১০ লাখ টাকা ক্ষতিপূরণের প্রতিশ্রুতি

অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমীর খসরু মাহামুদ চৌধুরী বলেছেন, সীতাকুন্ডের ভাটিয়ারীতে শিপ ব্রেকিং ইয়ার্ডে বিষাক্ত গ্যাস লিকেজের ঘটনায় নিহত আট শ্রমিকের প্রতি পরিবারকে ১০ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেবে মালিক কর্তৃপক্ষ। তদন্ত কমিটির রির্পোটের পর ব্যবস্থা নেবে সরকার।

শুক্রবার (১৪ আগস্ট) বিকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে সীতাকুণ্ডে ফেরদৌস স্টিল শিপ রিসাইক্লিং শিপ ব্রেকিং ইয়ার্ডের ঘটনায় হতাহতদের দেখতে গিয়ে তিনি এসব কথা বলেন।

এ সময় মন্ত্রী আমীর খসরু মাহামুদ চৌধুরী বলেন, সীতাকুণ্ডের ভাটিয়ারীর ফেরদৌস স্টিল শিপইয়ার্ডে দুর্ঘটনার ঘটনায় তদন্ত কমিটি গঠনের নির্দেশ দিয়েছে সরকার। দোষ প্রমাণ হলে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি।

অর্থমন্ত্রী জানান, শিপইয়ার্ডে গ্যাসের লিকেজ এখনও রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনাবাহিনী কাজ করছে। দুর্ঘটনায় নিহতদের পরিবারকে মালিকপক্ষের মাধ্যমে ১০ লাখ টাকা করে দেওয়া হবে। পাশাপাশি সরকারের পক্ষ থেকেও সহায়তা দেওয়া হবে বলে জানান তিনি।

এর আগে সকালে ভাটিয়ারীর ফেরদৌস স্টিল শিপইয়ার্ডে গ্যাসের বিষাক্রিয়ায় আট শ্রমিকের মৃত্যু হয়। আহত হয়েছেন আরও কয়েকজন। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এই বিভাগের আরও সংবাদ