খুলনা
খুলনায় ২,৯৮০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেপ্তার ১


আহছানুল আমীন জর্জ, খুলনা ব্যুরো প্রধান : খুলনা নগরীর জিরোপয়েন্ট মোড় এলাকা থেকে ২ হাজার ৯৮০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ সমর কুমার পাল (৫৪) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে হরিণটানা থানা–পুলিশ।
সোমবার (১০ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে হরিণটানা থানাধীন জিরোপয়েন্ট মোড় এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তার সমর কুমার পাল খুলনার দৌলতপুর থানার পাবলা কবির বটতলা এলাকার বাসিন্দা। তাঁর বাবার নাম মৃত দেবেন্দ্রনাথ পাল।
হরিণটানা থানা পুলিশের অভিযানের সময় সমর কুমার পালের হেফাজত থেকে ২ হাজার ৯৮০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ ঘটনায় সমর কুমার পালের বিরুদ্ধে হরিণটানা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
১২ আগষ্ট বুধবার কেএমপির মিডিয়া সেলএর এক প্রেস বিজ্ঞপ্তিতে উপরোল্লিখিত তথ্য জানানো হয়।



