সিরাজগঞ্জ

উল্লাপাড়ায় বজ্রপাতে কৃষকের মৃত্যু

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বাড়ির পাশে পোঁনা মাছ ধরতে গিয়ে এক কৃষকের মৃত্যু হয়েছে। বুধবার (১২ আগষ্ট) ভোরে উপজেলার বড়পাঙ্গাসী ইউনিয়নের চকপাঙ্গাসী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত জিল্লার হোসেন (৫০) ওই ইউনিয়নের সাবেক ইউপি সদস্য ওমর আলীর ছেলে।

স্থানীয়রা জানান, ভোর সাড়ে ৫ টার দিকে জিল্লার হোসেন বাড়ির পাশে নৌকা নিয়ে ধান ক্ষেতে পোনা মাছ ধরতে গিয়েছিলেন। ওই সময় বৃষ্টির সাথে বজ্রপাত শুরু হয়। ক্ষেতের মধ্যে বজ্রপাতে আক্রান্ত হয়ে জিল্লার হোসেন ঘটনাস্থলেই মারা যান। পাশের গ্রামের এক ব্যক্তি পানির মধ্যে মৃত মানুষ দেখতে পেয়ে ডাক চিৎকার শুরু করেন। আশেপাশের লোক মৃত ব্যক্তিকে চিনতে পেরে থানায় সংবাদ দেন।

উল্লাপাড়া থানার ওসি মোঃ মেহেদী হাসান বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

এই বিভাগের আরও সংবাদ