হিলিতে বিনামুল্যে চক্ষু শিবির ক্যাম্প অনুষ্ঠিত


হিলি প্রতিনিধি: দিনাজপুরের হিলিতে দিনব্যাপী বিনামুল্যে চক্ষু শিবির ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। এতে এলকার গরীব অসহায় ও দুস্থ মানুষদের বিনামুল্যে চোখের প্রাথমিক চিকিৎসা এবং ছানি পড়া রোগীদের নির্নয় করা হয়।
বাংলাহিলি পারলিক ক্লাব ও বাজার ব্যবসা সমিতি এর আয়োজনে আজ বুধবার বেলা ১১ টায় পাবলিক ক্লাবে অফিস কক্ষে দিনব্যাপী এই বিনামুল্যে চক্ষু শিবির ক্যাম্প অনুষ্ঠিত হবে। এলাকার বিপুল সংখ্যক মানুষ চিকিৎসা গ্রহনের জন্য সেখানে উপস্থিত হন।
রংপুর দীপ আই কেয়ার ফাউন্ডেশন চক্ষু হাসপাতালের ডাক্তার সীমান্ত অধিকারী নেতৃত্বে ৭ সদস্যের একটি চক্ষু চিকিৎসক দল সেখানে গরীব, অসহায় ও দুস্থ মানুষদের বিনামুল্যে চোখের প্রাথমিক চিকিৎসা প্রদান করেন এবং ছানি পড়া রোগীদের নির্নয় করার কাজ করেন। পরবর্তীতে তাদের রংপুর দীপ আই কেয়ার ফাউন্ডেশন নিয়ে গিয়ে ছানি অপারেশন করা হবে।
এসময় সেখানে হাকিমপুর উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান, সিনিয়ার সহ সভাপতি শাহীনুর ইসলাম শাহীন, বাংলাহিলি পারলিক ক্লাবের সাধারণ সম্পাদক আরমান আলী প্রধানসহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তিরা উপস্থিত ছিলেন।



