দিনাজপুর

ফুলবাড়ীতে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

মোঃ আফজাল হোসেন, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ীতে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে রোববার দুপুরে বেসরকারী সংস্থা বেসিক এর উদ্যোগে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষে দুপুর ১টায় পৌর শহরের প্রফেসর পাড়া গ্রামে বেসিক এর অস্থায়ী কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় বেসিক এর নির্বাহী পরিচালক শ্যামল চন্দ্র সরকার এর সঞ্চালনায় সভাপতিত্ব করেন আদাবাসী উন্নয়ন সমিতির সভাপতি চুন্নু টুডু।

এতে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, সিসিডি এর সমান আওয়াজ প্রকল্পের ফুলবাড়ী এরিয়া ম্যানেজার খাদিজা আক্তার,সিডিএ মনিটরিং অফিসার আহসান হাবীব,রাম টুডু,রমেশ হাসদা, প্রমুখ। সভা শেষে এক বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়।

র‌্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় সেখানে এসে শেষ হয়। শেষে অংশগ্রহণকারী ২শ জন আদিবাসী নারী-পুরুষের মাঝে দুইটি করে মেহেগুনী গাছের চারা বিতরণ করা হয়।

এই বিভাগের আরও সংবাদ