৭১ ও ২৪ একইসূত্রে গাঁথা: পানিসম্পদ প্রতিমন্ত্রী


মাহমুদ দোলন, পঞ্চগড় প্রতিনিধিঃ ৭১ ও ২৪ একইসূত্রে গাঁথা, পঞ্চগড়ের বোদায় শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা অনুষ্ঠানে-পানিসম্পদ প্রতিমন্ত্রী, ফরহাদ হোসেন আজাদ বলেন, ৭১কে আমরা ধারণ করি, ৭১ এর মধ্যদিয়ে আমরা মানচিত্র পেয়েছি, গনতন্ত্র পেয়েছি, ভোটাধিকার ফিরে পেয়েছি। ঠিক তেমনি ২০২৪ এ ৫ আগষ্টের পরে আমরা ফ্যাসিস্টমুক্ত বাংলাদেশ পেয়েছি। তাই ৭১ ও ২৪ একইসূত্রে গাঁথা।
বুধবার(৫ আগষ্ট) বিকেলে জেলা পরিষদের আয়োজনে উপজেলা অডিটোরিয়ামে , শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা, আলোচনা ও বাইসাইকেল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পঞ্চগড় ২ আসনের সংসদ সদস্য ও পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ (এমপি) এইসব কথা বলেন।
এসময় শিক্ষার্থীদের ঝড়ে পরা রোধে, এবং শিক্ষার্থীদের পড়া শোনায় আরও বেশি মনোযোগী করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতে যারা ভালো ফলাফল করবে, তাদেরকে আরো সহায়তা করা হবে। পরে উপজেলা বাসভবনের ভিতরে তিনি হিমালিকা শিশু পার্ক উদ্ভোধন করেন।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল ইসলামের সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পঞ্চগড় -২ আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন আজাদ (এমপি)। পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী, উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক, আসাদুল্লাহ আসাদ, সাংগঠনিক সম্পাদক রিয়াজুল করিম প্রধান রিয়েল, পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও সদস্য সচিব দিলরেজ ফেরদৌস চিন্ময় সহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দসহ ছাত্র ছাত্রী ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।



