medFam এর প্রতিষ্ঠাতা রিযওয়ানা ও নাবিলকে পিপলস নিউজ সম্পাদক -এর শুভেচ্ছা


নিজস্ব প্রতিবেদক : মেডিকেল শিক্ষার্থীদের শিক্ষা, দক্ষতা উন্নয়ন এবং একাডেমিক সহযোগিতার লক্ষ্যে প্রতিষ্ঠিত অনলাইন শিক্ষামূলক প্ল্যাটফর্ম medFam আজ তাদের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করছে। প্রতিষ্ঠার এক বছর পূর্তি উপলক্ষে প্ল্যাটফর্মটির প্রতিষ্ঠাতা রিযওয়ানা ও নাবিল-সহ সংশ্লিষ্ট সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন peoplesnews24.com এর সম্পাদক ও প্রকাশক নাজমা সুলতানা নীলা।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “অল্প সময়ের মধ্যেই medFam মেডিকেল শিক্ষার্থীদের কাছে একটি আস্থার নাম হয়ে উঠেছে। ভবিষ্যৎ চিকিৎসকদের জন্য মানসম্মত শিক্ষা, জ্ঞান বিনিময় এবং পারস্পরিক সহযোগিতার যে পরিবেশ এই প্ল্যাটফর্ম তৈরি করেছে, তা সত্যিই প্রশংসার দাবিদার।”
তিনি আরও বলেন, “প্রতিষ্ঠাতা রিযওয়ানা ও নাবিলের দূরদর্শী উদ্যোগ এবং নিরলস পরিশ্রম medFam-কে একটি সম্ভাবনাময় শিক্ষামূলক প্ল্যাটফর্মে পরিণত করেছে। আমি বিশ্বাস করি, আগামী দিনগুলোতে medFam আরও বিস্তৃত পরিসরে মেডিকেল শিক্ষার্থীদের পাশে থাকবে এবং দেশের স্বাস্থ্যখাতে দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
বার্তার শেষে তিনি medFam-এর সঙ্গে যুক্ত সকল সদস্য, স্বেচ্ছাসেবক, শুভানুধ্যায়ী এবং মেডিকেল শিক্ষার্থীদের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা জানিয়ে তাদের উত্তরোত্তর সাফল্য, সমৃদ্ধি ও দীর্ঘ পথচলা কামনা করেন।



