সিলেট পুলিশ লাইন্স পরিদর্শন করলেন নবনিযুক্ত পুলিশ কমিশনার


সিনিয়র রিপোর্টার: রবিবার ০২/০৮/২০২৬ খ্রি. সকাল ১০:০০ ঘটিকায় সিলেট মেট্রোপলিটন পুলিশ লাইন্স পরিদর্শন করেন সিলেট মেট্রোপলিটন পুলিশের নবনিযুক্ত পুলিশ কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম, বিপিএম-সেবাা
পুলিশ কমিশনার পুলিশ লাইন্সে পৌঁছালে সিলেট মেট্রোপলিটন পুলিশের একটি চৌকস পুলিশ দল তাঁকে গার্ড অব অনার প্রদান করে।
পরিদর্শনকালে পুলিশ কমিশনার পুলিশ লাইন্সের বিভিন্ন অফিস, গুরুত্বপূর্ণ স্থাপনা, মেস, ক্যানটিন, অস্ত্রাগার এবং অন্যান্য অবকাঠামো ঘুরে দেখেন। তিনি দায়িত্বরত কর্মকর্তা ও পুলিশ সদস্যদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মতবিনিময় করেন, তাঁদের সার্বিক খোঁজখবর নেন এবং পেশাগত দায়িত্ব নিষ্ঠা, সততা ও আন্তরিকতার সঙ্গে পালনের লক্ষ্যে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
এ সময় সিলেট মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাবৃন্দ ও পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।



