আন্তর্জাতিক

মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমাতে ট্রাম্পকে সৌদি যুবরাজের আহ্বান

মধ্যপ্রাচ্যের উত্তেজনা কমাতে সংলাপ ও কূটনৈতিক উদ্যোগকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন সৌদি আরবের যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান। রোববার সৌদি রাষ্ট্রীয় বার্তা সংস্থা এসপিএ এ তথ্য জানিয়েছে।

সংস্থাটির প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফোনালাপে যুবরাজ মোহাম্মদ বিন সালমান উত্তেজনা কমাতে আলোচনাকে গুরুত্ব দেওয়ার ওপর জোর দেন।

তিনি বলেন, উত্তেজনা প্রশমনে সংলাপকে অগ্রাধিকার দেওয়া এবং কূটনৈতিক সমাধানের পথ সুগম করতে সর্বোচ্চ প্রচেষ্টা চালানো প্রয়োজন।

এর আগে সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়, শনিবার ট্রাম্পের সঙ্গে ফোনালাপে ইরানে সম্ভাব্য হামলার পরিকল্পনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন সৌদি যুবরাজ। বিষয়টি সম্পর্কে অবগত চার ব্যক্তি ও একটি আঞ্চলিক সূত্রের বরাতে এ তথ্য জানানো হয়।

পরে ট্রাম্প জানান, আলোচনা এগোনোর অগ্রগতি বিবেচনায় তিনি সম্ভাব্য হামলার পরিকল্পনা থেকে সরে এসেছেন।

সূত্র: সিএনএন

এই বিভাগের আরও সংবাদ