আন্তর্জাতিক
পাকিস্তানে কয়লা খনিতে বিস্ফোরণ, নিহত ৩৪


পাকিস্তানের দক্ষিণাঞ্চলে একটি কয়লা খনিতে বিস্ফোরণে কমপক্ষে ৩৪ জন শ্রমিক নিহত হয়েছেন। শুক্রবার (৩১ জুলাই) প্রাদেশিক দুর্যোগ সংস্থা এ তথ্য জানিয়েছে।
সংস্থাটি জানায়, উদ্ধারকারীরা নিখোঁজ খনি শ্রমিকদের সন্ধানে অভিযান চালাচ্ছেন।
এক বিবৃতিতে দক্ষিণ বেলুচিস্তানের প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ বলেছে, ‘মোতায়েন করা দলগুলোর কাছ থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, ৩৪টি লাশ উদ্ধার করা হয়েছে।’ সূত্র: এএফপি



