সিরাজগঞ্জ

২২বছর পরে জন্ম নেওয়া সন্তানের জীবন সংকটাপন্ন, সাহায্য চায় পরিবার

মাহবুবুল আলম, শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি:- জীবনের প্রদিপ জ্বলার আগেই নিভে যাওয়ার শংকায় সিরাজগঞ্জের শাহজাদপুরের পোরজনা ইউনিয়নের জামিরতা পূর্বপাড়া গ্রামের জান্নাতুল ফেরদৌসের জীবন। বয়স মাত্র ৫।

বিয়ের দীর্ঘ ২২বছর পর এক অসহায় পরিবারে জন্ম নেয় ফুটফুটে এক কন্যা সন্তান। আনন্দে আত্মহারা পরিবারে হঠাৎ নেমে আসে অন্ধকার। বাচ্চার ২ মাস বয়সে ধরা পড়ে হার্টের ২টি ছিদ্র, সেই থেকে চলছে পরিবারের অস্থিরতা।

দিনমজুর আবু বক্কর সিদ্দিকের যেখানে সংসারে অভাব অনটন, নেই থাকার যায়গা, তিনি সাবেক ইউপি সদস্য বহুত আলীর বাড়িতে আশ্রয় নিয়ে বসবাস করেন । সেখানে একমাত্র সন্তানকে ব্যায়বহুল চিকিৎসা করানো অনেকটাই কষ্টকর হয়ে পড়েছে। সন্তানের চিকিৎসার জন্য তিনি ও তার সহধর্মিণী ঘুরছেন সমাজের বিত্তবানদের দরজায়, চাচ্ছেন সহযোগিতা।

সরেজমিনে গিয়ে দেখা যায়, ভাড়া বাড়িতে তাদের কতটা মানবেতর জীবন-যাপন করতে হচ্ছে।

এ ব্যাপারে শিশু জান্নাতুল ফেরদৌসের বাবা-মা জানান, তাদের দীর্ঘ প্রতীক্ষার প্রায় ২২বছর পরে আল্লাহ একটা ফুটফুটে মেয়ে সন্তান দেয়। কিন্তু জন্মের সময় থেকেই হার্টের ২টি ছিদ্র থাকায় তারা খুব দুশ্চিন্তায় মধ্যে রয়েছে এবং রক্তনালী বন্ধ থাকায় দ্রুত অপারেশন করানোর জন্য প্রায় ৪-৫ লাখ টাকার প্রয়োজন। তারা বিভিন্ন মাধ্যমে, বিভিন্ন লোকজনের সঙ্গে কথা বলে অর্থ সংগ্রহের চেষ্টা করছে বলে জানান।

এছাড়া তারা বলেন, সবাই সহযোগিতা করলে তাদের সন্তানের জীবন স্বাভাবিক পর্যায়ে পৌঁছাবে। তাই সবার কাছে তারা সহযোগিতা কামনা করেন।

এ বিষয়ে স্থানীয় বাসিন্দারা জানান, পরিবারটি খুবই অসহায়, ভূমিহীন একটি পরিবার। বাচ্চাটি খুবই মেধাবী হলেও তার শারীরিক অবস্থা নিয়ে চিন্তিত। সবাই সহযোগিতা করলে এই শিশুটি আবারো হয়তো স্বাভাবিক জীবন যাপন করতে পারেন। বিভিন্ন সময় বিভিন্ন মানুষ কিছু সহযোগিতা করলে তাই দিয়ে চলছিল চিকিৎসা। কিন্তু এখন রক্তনালী বন্ধ থাকায় তাকে দ্রুত অপারেশন করাতে হবে বলে জানিয়েছে চিকিৎসক। সকলে সহযোগিতা করলে হয়তো শিশু জান্নাতুল ফেরদৌস আবারো ফিরবে স্বাভাবিক জীবনে ও পড়ার টেবিলে।

শিশুটির জীবন বাঁচাতে সহযোগিতা করতে পারেন আপনিও। শিশুটির পরিবারের সাথে যোগাযোগ:- ০১৬২৪৪৯৪০৫৮ (বিকাশ,নগদ) পার্সোনাল।

এই বিভাগের আরও সংবাদ