পঞ্চগড়ে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা উদ্ভোধন


মাহমুদ দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ ‘ এই প্রতিপাদ্যকে সামনে রেখে পঞ্চগড়ে ১০ দিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলার আনুষ্ঠানিক উদ্ভোধন করা হয়েছে।
শুক্রবার (২৪ জুলাই) সকাল ১০টায় পঞ্চগড় সারকারি অডিটোরিয়ামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন উড়িয়ে ও ফিতা কেটে এ মেলার উদ্বোধন করেন, পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।
এরপর স্হানীয় বিভিন্ন শিক্ষাপ্রতিশ্ঠানের শিক্ষার্থীদের মাঝে উন্নত জাতের ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়।
পঞ্চগড় জেলা প্রশাসন ও বন বিভাগ যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করেন। বিশেষ অতিথি হিসেবে এ উদ্বোধনি অনুষ্ঠানে ছিলেন, ফাহিম মাসউদ বিভাগীয় বন কর্মকর্তা, পঞ্চগড় জেলা প্রশাসক, মোছা শুকরিয়া পারভিন, পঞ্চগড় পুলিশ সুপার আবু সাইম, জেলা সহকারি বন সংরক্ষক তানভির ইসলাম নাহিদ,
জেলা বিএনপির আহবায়ক, জহিরুল ইসলাম কাচ্চু, পঞ্চগড় বন বিভাগ রেঞ্জ কর্মকর্তা মঞ্জুরুল করিম, সহ বিএনপির স্হানীয় নেতৃবৃন্দ।
এ ছাড়াও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক -শিক্ষার্থীরা উদ্ভোধনি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।



