সিরাজগঞ্জ
উল্লাপাড়ের সাবেক পৌর কাউন্সিলর ও আ’লীগ নেতা আজাদ হোসেন গ্রেফতার


উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি : সিরাজগঞ্জের উল্লাপাড়া পৌরসভার ৭ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও আওয়ামীলীগ নেতা মোঃ আজাদ হোসেনকে গ্রেপ্তার করেছে উল্লাপাড়া মডেল থানা পুলিশ। গ্রেফতার আজাদকে বৃহস্পতিবার সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু ফাত্তাহ মোঃ মনিরুজ্জামান মন্ডল জানান, পৌরসভার সাবেক কাউন্সিলর মোঃ আজাদ হোসেন আজাদের বিরুদ্ধে বিস্ফোরণ মামলার সংশ্লিষ্টতা পাওয়ায় তাকে গ্রেফতার করে বৃহস্পতিবার সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।



