আন্তর্জাতিক

কুয়েতে মার্কিন সামরিক স্থাপনায় ইরানের হামলা

কুয়েতে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনায় নতুন করে হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। বৃহস্পতিবার (২৩ জুলাই) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

আইআরজিসি জানিয়েছে, এসব হামলা কুয়েতের জনগণের বিরুদ্ধে নয়, বরং যুক্তরাষ্ট্রের পদক্ষেপের জবাবে চালানো হয়েছে।

এই বিভাগের আরও সংবাদ

আইআরজিসির দাবি, তারা আলি আল-সালেম বিমানঘাঁটিতে একটি বড় সামরিক সরঞ্জাম গুদাম, একটি প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এবং মার্কিন এমকিউ-৯ ড্রোনের একটি হ্যাঙ্গার ধ্বংস করেছে।

এ ছাড়া আল-আদিরি ব্যারাকে মার্কিন সেনাদের আবাসন এবং দুটি হেলিকপ্টার হ্যাঙ্গারেও হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে আইআরজিসি।

তাদের ভাষ্য, এসব হামলায় হতাহতের ঘটনা ঘটেছে এবং হেলিকপ্টার ও ড্রোনের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

আইআরজিসি আরও দাবি করেছে, যুক্তরাষ্ট্র ইরানে টেলিযোগাযোগ টাওয়ারে হামলা চালানোর জবাবে তারা একটি টেলিযোগাযোগ টাওয়াকেও লক্ষ্যবস্তু করেছে।

তবে আইআরজিসির এসব দাবির বিষয়ে তাৎক্ষণিকভাবে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক মন্তব্য বা স্বাধীনভাবে যাচাই করা তথ্য পাওয়া যায়নি।

এই বিভাগের আরও সংবাদ