ব্রাহ্মণবাড়িয়ায় বিপুল পরিমান মাদকদ্রব্য সহ আটক ১


ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) আসামীসহ বিপুল পরিমান মাদকদ্রব্য এবং অটোরিক্সা আটক করেন।
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে গত ২০ জুলাই আনুমানিক ২০:০০ ঘটিকায় সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর আলীনগর বিওপির বিশেষ টহলদল দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ২০১৫/২-এস হতে আনুমানিক ৩ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার চাওড়া এলাকার প্রধান রাস্তার পাশে ফাঁদ পেতে থাকে। এ সময় ১টি অটোরিক্সা চম্পকনগর হতে সিংগারবিল বাজারের দিকে যাওয়ার সময় সন্দেহ হলে বিজিবি টহলদলটি অটোরিক্সাটিকে তল্লাশীর জন্য থামানোর সংকেত দেয়। এসময় অটোরিক্সা হতে একজন আসামী দৌঁড়ে পালিয়ে যায়। পরবর্তীতে ওই স্থান থেকে ১ জন আসামী মোঃ রাফি (১৯) পিতাঃ শাহ আলম, কামালমোড়া, মুকুন্দপুর, বিজয়নগর, ব্রাহ্মণবাড়িয়া’কে অটোরিক্সার আটক করেন। তার দেখানো অটোরিক্সার সীটের নিচে অবিনব কায়দায় লূকায়িত কসটেপ দিয়ে মোড়ানো অবস্থায় ভারতীয় গাঁজা-২০ কেজি এবং অটোরিক্সা- ১টিসহ আটক করতে সক্ষম হয়।
পলাতক আসামী হলেন – মোঃ সজল মিয়া, পিতাঃ মোঃ জানু মিয়া, কামালমোড়া, মুকুন্দপুর, বিজয়নগর, ব্রাহ্মণবাড়িয়া। আটককৃত আসামীকে গাঁজা এবং অটোরিক্সাসহ বিজয়নগর থানায় মামলা দায়ের করে সোপর্দ করা হয়েছে এবং পলাতক আসামীর নামে বিজয়নগর থানায় মামলা দায়ের করা হয়েছে।
এছাড়াও মঙ্গলবার (২১ জুলাই) আনুমানিক ৩:৪৫ ঘটিকায় ফকিরমোড়া বিওপির টহলদল সীমান্ত পিলার-২০২২/২-এস হতে আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলার হীরাপুর এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন। এ অভিযানে মালিকবিহীন অবস্থায় বিদেশী মদ-১৩৫ বোতল আটক করতে সক্ষম হয়। আটককৃত আসামীবিহীন মাদকদ্রব্য পরবর্তীতে ধ্বংসের জন্য ব্যাটালিয়ন সদরে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর দায়িত্বপূর্ণ ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর ও আখাউড়া এবং হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলায় সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোত্তকভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে বিপুল পরিমানে মাদকদ্রব্য আটক করা হয়।





