শীর্ষ নিউজ

টেকনাফে প্রবেশ, মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর ৩ সদস্য আটক

বাংলাদেশে অনুপ্রবেশের সময় মিয়ানমারের এক সেনাসদস্য ও দুই পুলিশ সদস্যকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল সোমবার বিকেলে নাফনদী পেরিয়ে অনুপ্রবেশকালে টেকনাফ পৌরসভার নাইট্যংপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়।

আজ মঙ্গলবার এ তথ্য নিশ্চিত করেছেন টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম।

‎আটক ব্যক্তিরা হলেন, মিয়ানমার সেনাবাহিনীর সদস্য হেউন ডে টে (৩৮)কিয়াও নাইং (৩৫) ও থেইন জও (৩৩) দেশটির পুলিশের সদস্য। তাদের বাড়ি মিয়ানমারের ইয়াঙ্গুন ও মংডু এলাকায়।

‎টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, ‘অনুপ্রবেশের অভিযোগে তিন মিয়ানমার নাগরিককে থানায় হস্তান্তর করেছে বিজিবি। তাদের বিরুদ্ধে অবৈধ প্রবেশের অভিযোগে মামলা করা হয়েছে। ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আজ মঙ্গলবার সকালে তাদের কক্সবাজার জেলা কারাগারে পাঠানো হবে।’

এই বিভাগের আরও সংবাদ