ব্রাহ্মণবাড়িয়া

কসবায় ৩৬০ কেজি গাঁজাসহ মাদক কারবারী গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার কসবায় রবিবার কসবা থানা পুলিশের একটি বিশেষ টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। এ সময় পুলিশ উপজেলার বিনাউটি ইউনিয়নের হাজীপুর এলাকায় ১ টি রেজিঃ প্লেটবিহীন পিকআপ গাড়ি আটক করে।পুলিশ পিকআপটি তল্লাশী করে ৩৬০ কেজি গাঁজাসহ ১ জন মাদক কারবারীকে গ্রেফতার করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে ইতিপূর্বে ৪ টি মাদক মামলা রয়েছে। গ্রেফতারকৃত আসামি হলেন – শাকিল, পিতা- শফিক, কালতা, কসবা ব্রাহ্মণবাড়িয়া। এ-সংক্রান্ত কসবা থানায় একটি মাদক মামলা রুজু করা হয়েছে।

এই বিভাগের আরও সংবাদ