টাঙ্গাইল

কালিহাতী উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

জাহাঙ্গীর আলম, কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধিঃ টাঙ্গাইলের কালিহাতীতে নবনিযুক্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আক্তারের সঙ্গে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২০ জুলাই) উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত এ সভায় উপজেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আক্তার বলেন, স্বচ্ছতা, জবাবদিহিতা ও জনসেবার মানোন্নয়নে প্রশাসন কাজ করে যাবে। এ ক্ষেত্রে গণমাধ্যমের ইতিবাচক ও বস্তুনিষ্ঠ ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি উন্নয়ন কর্মকাণ্ড, জনসেবামূলক কার্যক্রম এবং বিভিন্ন সমস্যা তুলে ধরতে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।

এ সময় সাংবাদিকরা উপজেলার বিভিন্ন সমস্যা, উন্নয়ন কার্যক্রম এবং প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করার বিষয়ে নিজেদের মতামত তুলে ধরেন। উন্মুক্ত আলোচনায় প্রশাসন ও গণমাধ্যমের মধ্যে পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়।

সভা শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাংবাদিকদের ধন্যবাদ জানান এবং ভবিষ্যতেও গঠনমূলক সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

এই বিভাগের আরও সংবাদ