পঞ্চগড়

কৃষক বাঁচলে বাংলাদেশ বাঁচবে, কৃষক স্বনির্ভর হলে বাংলাদেশ স্বনির্ভর হবে: পানিসম্পদ প্রতিমন্ত্রী

মাহমুদ দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, কোন ব্যাক্তি, ধর্ম বা দল নয়, বরং বাংলাদেশের সমৃদ্ধিই বর্তমান সরকারের একমাত্র লক্ষ। কৃষক বাঁচলে বাংলাদেশ বাঁচবে, কৃষক স্বনির্ভর হলে বাংলাদেশ স্বনির্ভর হবে। আর তাই কৃষকদের স্বনির্ভর করতে, বাংলাদেশকে বিশ্বের বুকে শ্রেষ্ঠ দেশ হিসেবে গড়ে তুলতে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করছে।

রোববার (১৯ জুলাই) দুপুরে পঞ্চগড়ের বোদা পাইলট মডেল স্কুল এন্ড কলেজ মাঠে কৃষকদের মাঝে ১০ হাজার টাকা পর্যন্ত ঋণ মওকুফের সনদ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এসময় তিনি আরো বলেন, বিএনপি সরকার কথায় নয় কাজে বিশ্বাসী, কৃষক বান্ধব প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচনের আগে দেওয়া সকল প্রতিশ্রুতি একের পর এক বাস্তবায়ন করে চলেছেন। তারই অংশ হিসেবে কৃষকদের মাঝে কৃষক কার্ড বিতরন চলছে, এবং পর্যায়ক্রমে সারাদেশের কৃষকদের ১০ হাজার টাকা পর্যন্ত ঋণ মওকুফ করে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। এসময় তিনি সমৃদ্ধ দেশ গঠনে তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে সবাইকে আহ্বান জানান।

জেলাপ্রশাসক শুকরিয়া পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, পুলিশ সুপার আবু সায়েম, বোদা উপজেলা নির্বাহী অফিসার রবিউল ইসলাম, পৌর বিএনপির সদস্য সচিব দিলরেজা ফেরদৌস চিন্ময় সহ অনেকে।

অনুষ্ঠানের মাধ্যমে জেলার বোদা উপজেলার মোট ৫৮৯০ জন কৃষকের হাতে ১০হাজার টাকা পর্যন্ত সুদসহ ঋনমুক্তির সনদ প্রদান করা হয়। যার মোট টাকার পরিমান ৮ কোটি ৭৩ লক্ষ।

এই বিভাগের আরও সংবাদ