শীর্ষ নিউজ

সুব্রত বাইনের সহযোগী গ্রেফতার

রাজধানীর কমলাপুর এলাকায় অভিযান চালিয়ে শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত সুব্রত বাইনের সেকেন্ড-ইন-কমান্ড ও ঘনিষ্ঠ সহযোগী তানিম রেজা বাপ্পিকে গ্রেফতার করেছে মতিঝিল থানা পুলিশ।

শুক্রবার (১৭ জুলাই) রাতে পরিচালিত অভিযানে তাকে গ্রেফতারের কথা জানায় পুলিশ।

পুলিশের তথ্যমতে, বাপ্পি দীর্ঘদিন ধরে সুব্রত বাইনের সহযোগী হিসেবে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন। এ ছাড়া তিনি সুব্রত বাইনের অস্ত্রভাণ্ডারের অন্যতম নিয়ন্ত্রক বলেও অভিযোগ রয়েছে।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে মতিঝিল বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ হারুন অর রশিদ বলেন, মতিঝিল থানা পুলিশ তানিম রেজা বাপ্পিকে গ্রেফতার করেছে। তার বিরুদ্ধে ডিএমপির বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

পুলিশ জানিয়েছে, গ্রেফতার বাপ্পিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তার বিরুদ্ধে বিদ্যমান মামলাগুলোর পাশাপাশি প্রয়োজনীয় আইনগত কার্যক্রম চলমান রয়েছে।

এই বিভাগের আরও সংবাদ