আশুগঞ্জ থানার মাদক মামলায় ৩ বছরের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামি ‘শাহালম’ গ্রেফতার


ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: র্যাব-৯ ও র্যাব-১৪ এর যৌথ অভিযানে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ থানার মাদক মামলায় ৩ বছরের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামি ‘শাহালম’ গ্রেফতার করা হয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়া এবং র্যাব-১৪, সিপিসি-২,
ভৈরব ক্যাম্প, কিশোরগঞ্জের একটি যৌথ আভিযানিক দল গত ১৫ জুলাই আনুমানিক রাত ২০.৫০ ঘটিকার সময় ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার বিশ্বরোড মোড় হতে ঢাকাগামী মহাসড়কস্থ ফাহাদ পাম্পের দক্ষিণ পাশে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ থানার মামলা নং- ২৩, জিআর নং-২২৯/২৪; এর মূলে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ থানার মাদক মামলায় ৩ বছরের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত ১ জন পলাতক আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত আসামি হলেন – শাহালম (৫২), পিতা- কায়কোবাদ, সাদেকপুর, থানা- ভৈরব, কিশোরগঞ্জ। র্যাব-৯, সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়।
পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এ ছাড়াও দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র্যাব-৯ এর চলমান গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।





