দিনাজপুর

প্রতিবন্ধী শিশু ও পরিবারের মাঝে গাছের চারা বিতরণ

মোঃ আফজাল হোসেন, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: ফুলবাড়ী উপজেলার গঙ্গা প্রসাদ বেসিক অটিস্টিক ও বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ে প্রতিবন্ধী শিশু ও পরিবারের মাঝে গাছের চারা বিতরণ।

গতকাল বৃহস্পতিবার সকাল ১১ টায় ফুলবাড়ী উপজেলার শিবনগর ইউপির গঙ্গা প্রসাদ বেসিক অটিস্টিক ও বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ে গাছের চারা বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ আফজাল হোসেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গাছের চারা বিতরণ করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ সানোয়ার হোসেন।

এই বিভাগের আরও সংবাদ

এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মোঃ আফজাল হোসেন।

এছাড়াও উপস্থিত ছিলেন প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও বেসিক এনজিওর নির্বাহী পরিচালক শ্যামল চন্দ্র সরকার, শিক্ষিকা মোছাঃ মাহামুদা , মোছাঃ ফজিনাতুন, শিক্ষক পলাশ ধনপতিসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং ১৫০ জন প্রতিবন্ধী ও অভিভাবকগণ। এ সময় প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও সংবাদ