ব্রাহ্মণবাড়িয়া

ব্রাহ্মণবাড়িয়ায় ৯৬ বোতল ইসকফ সিরাপসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: র‌্যাব-৯ এর অভিযানে ব্রাহ্মণবাড়িয়া থেকে ৯৬ বোতল ইসকফ সিরাপসহ ১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

র‌্যাব-৯, সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়ার একটি আভিযানিক দল বুধবার ১৫ জুলাই সন্ধ্যা ১৯:৫৫ ঘএিকার সময় ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার মাছিহাতা ইউনিয়ন আলাকপুর এলাকার পাকা রাস্তার উপর গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের আভিযানিক দলটি ঘটনাস্থলে পৌঁছালে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে ১ জন ব্যক্তি একটি মোটরসাইকেল রেখে দৌঁড়ে পালানোর চেষ্টাকালে তাকে আটক করা হয়।

আটককৃত ব্যক্তিকে ব্যাপকভাবে জিজ্ঞাসাবাদ করলে সে জানায় যে, তার কাছে মাদকদ্রব্য ইসকফ সিরাপ রয়েছে। পরবর্তীতে তার দেখানো মত মোটরসাইকেলের সিটের নিচ থেকে ৯৬ বোতল ইসকফ সিরাপ ও মোটরসাইকেলসহ তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত ব্যক্তি-হলেন – মোঃ সাগর (২৫), পিতা- মোঃ সোহেল, সোনারামপুর, আশুগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া।

এই বিভাগের আরও সংবাদ