সিরাজগঞ্জ

শাহজাদপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু: স্বামী পলাতক, আটক ২

মাহবুবুল আলম, শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুরে সুমি খাতুন (২৫) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যুর ঘটনায় তার শাশুড়ি ও ননদকে আটক করেছে পুলিশ। এদিকে ঘটনার পর থেকে নিহতের স্বামী পলাতক রয়েছেন।

বুধবার (১৫ জুলাই) দুপুরের দিকে পৌর সদরের পুকুর পাড়ে আজিজের মোড়ে এ ঘটনা ঘটে।

সকাল ৯টার দিকে নিহত সুমির পরিবার খবর পায় সুমি খাতুন বিষ খেয়ে আত্মহত্যা করেছেন তবে পুলিশ গিয়ে দেখতে পায় নিহত সুমির শরীরে একাধিক ক্ষত এবং ঘরের মধ্যে বিভিন্ন জায়গায় রক্তের দাগ রয়েছে।

স্থানীয়রা জানান, তিন বছর আগে নরীনা ইউনিয়নের কাল্লাকান্দি গ্রামের নূর মোহাম্মদের মেয়ে সুমি খাতুনের বিয়ে হয় পুকুরপাড়ের কাসেমের ছেলে মেরাজের সঙ্গে। মেরাজ মাঝেমধ্যেই সুমিকে নির্যাতন করতেন এবং মাদক সেবনের জন্য শ্বশুর বাড়ি থেকে টাকা পয়সা দাবি করতেন।

এদিকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যাওয়ার পর বিক্ষুব্ধ জনতা সুমির বাড়িতে হামলা ও ভাঙচুর করেছে বলে জানা গেছে।

শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, আমরা গিয়ে মরদেহ উদ্ধার করেছি। ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

এই বিভাগের আরও সংবাদ