শিক্ষা

চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা ১৬ জুলাই পর্যন্ত স্থগিত

বন্যা পরিস্থিতি বিবেচনায় আগামী ১৬ জুলাই পর্যন্ত চট্টগ্রাম শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত করা হয়েছে। শনিবার (১১ জুলাই) দুপুরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন।

এর আগে শুক্রবার বৈরী আবহাওয়া ও বন্যা পরিস্থিতির কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন সব জেলার শনিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়।

উপদেষ্টা মাহদী আমিন বলেন, ‘বন্যা পরিস্থিতি মোকাবিলায় সরকারের কার্যক্রম প্রধানমন্ত্রী সার্বক্ষণিক মনিটর করছেন। সরকার দায়বদ্ধতা ও সর্বোচ্চ গুরুত্ব দিয়ে প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় বহুমুখী পদক্ষেপ নিয়েছে।’

এছাড়া দুর্গত এলাকায় প্রশাসনের সঙ্গে মিটিং করে জনগণের পাশে থাকার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী।

চট্টগ্রাম বোর্ডের অধীন জেলাগুলো হলো- চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি। এসব জেলার শিক্ষার্থীদের পরীক্ষার বিষয়ে পরবর্তীতে জানানো হবে।

চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. পারভেজ সাজ্জাদ চৌধুরী কালবেলাকে জানান, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন আজ গুরুত্বপূর্ণ জুম মিটিং করেছেন। ওই মিটিং থেকেই চট্টগ্রামের সার্বিক বন্যা পরিস্থিতির কারণে ১৬ তারিখ পর্যন্ত সব ধরনের পরীক্ষা বন্ধ রাখার নীতিগত সিদ্বান্ত হয়েছে। চট্টগ্রাম বোর্ডের অধীনে সব জেলার দায়িত্ব প্রাপ্তদের সঙ্গে আলোচনা করে এই বিষয়ে আমরা নোটিশ জারি করব।

এই বিভাগের আরও সংবাদ