ব্রাহ্মণবাড়িয়া

ব্রাহ্মণবাড়িয়ায় বিপুল পরিমান ভারতীয় অবৈধ চোরাচালান মাদকদ্রব্য আটক

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার সীমান্ত দিয়ে মাদকদ্রব্যসহ যেকোনো ধরনের চোরাচালানি মালামাল বাংলাদেশে প্রবেশ রোধে বদ্ধপরিকর সরাইল ব্যাটালিয়ন-২৫ বিজিবি। শুক্রবার (১০ জুলাই) আনুমানিক রাত ১২:৩০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে সরাইল ব্যাটালিয়নের-২৫ বিজিবি’র সিংগারবিল বিওপির একটি বিশেষ টহলদল অভিযান পরিচালনা করে সীমান্ত পিলার,২০১৭/২-এস হতে আনুমানিক -৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে, ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার নলগড়িয়ায় টহলদলটি ওই স্থানে ফাঁদ পেতে অবস্থানকালে ভারত হতে বাংলাদেশের দিকে কয়েকজন ব্যক্তিকে কাঁধে চটের বস্তা নিয়ে আসতে দেখে।

পরে বিজিবি টহলদল তাদের ধাওয়া করলে চোরাকারবারিরা চটের বস্তাগুলো ফেলে অন্ধকারে দৌঁড়ে পালিয়ে যায়। পরবর্তীতে বিজিবি টহলদলটি বস্তাগুলো তল্লাশি করে অভিনব কায়দায় লুকানো অবস্থায় -৪৮ কেজি ভারতীয় গাঁজা এবং -৩৫ বোতল ইস্কফ সিরাপ উদ্ধার করতে সক্ষম হয়।

​আটককৃত আসামীবিহীন ভারতীয় মাদকদ্রব্য ব্রাহ্মণবাড়িয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসকে অবহিত করা হয়েছে। মাদকগুলো পরবর্তীতে জনসম্মুখে ধ্বংস করার নিমিত্তে ব্যাটালিয়ন বিজিবি ২৫ সদরে জমা রাখার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

​সরাইল ব্যাটালিয়নের -২৫ বিজিবি’র দায়িত্বপূর্ণ ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর ও আখাউড়া এবং হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলায় সীমান্ত নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবি’র এই কঠোর আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

এই বিভাগের আরও সংবাদ