জাতীয়

রাজশাহীতে আমেরিকা সপ্তাহের বিভিন্ন কর্মসূচিতে মার্কিন রাষ্ট্রদূতের অংশগ্রহণ

আমেরিকার স্বাধীনতার ২৫০ বছর পূর্তি উদযাপন উপলক্ষ্যে দেশব্যাপী পালিত ‘আমেরিকা সপ্তাহ’-এর অংশ হিসেবে রাজশাহীতে বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন।

সফরের শুরুতে তিনি অ্যাম্বাসেডরস ফান্ড ফর কালচারাল প্রিজারভেশন (এএফসিপি)-এর সহায়তায়প্রাপ্ত দেশের অন্যতম গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠান বরেন্দ্র জাদুঘর পরিদর্শন করেন।

পরে রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে স্টারলিংক ইন্টারনেট সেবার উদ্বোধন করেন। এ সময় তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে রোবটিক্স, প্রযুক্তিগত উদ্ভাবন এবং ভবিষ্যতের ডিজিটাল দক্ষতা নিয়ে আলোচনা করেন।

বিকেলে আয়োজিত এক সাংস্কৃতিক অনুষ্ঠানে যুক্তরাষ্ট্র সেনাবাহিনীর ২৫তম ইনফ্যান্ট্রি ডিভিশন ব্যান্ড এবং রাজশাহীর স্থানীয় গম্ভীরা শিল্পীরা মনোমুগ্ধকর পরিবেশনা উপস্থাপন করেন।

এই বিভাগের আরও সংবাদ