কুষ্টিয়া

কুমারখালিতে গণঅধিকার পরিষদের আলোচনা সভা অনুষ্ঠিত

কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার কুমারখালিতে গণঅধিকার পরিষদ (জিওপি) এর আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জনতার অধিকার’ আমাদের অঙ্গীকার প্রতিপাদ্যকে সামনে রেখে গণঅধিকার পরিষদ কুমারখালি উপজেলার নবাগত কমিটির পরিচিতি সভা ও পৌর কমিটি বাস্তবায়নের লক্ষ্যে আলোচনা সভার আয়োজন করা হয়। শুক্রবার (০৩ জুলাই) বিকেল ৪টার দিকে কুমারখালি উপজেলা গণঅধিকার পরিষদ আয়োজিত, কাঙ্গাল হরিনাথ মজুমদার অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, কেন্দ্রীয় সংসদ যুব অধিকার পরিষদের সাবেক সিনিয়র সহ-সভাপতি শাকিল আহমেদ তিয়াস। প্রধান আলোচক ছিলেন, কুষ্টিয়া জেলা গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল খালেক। বিশেষ অতিথি ছিলেন, জেলা গণঅধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক তৌকির আহমেদ, কুমারখালি উপজেলা গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাচ্চু। এতে সভাপতিত্ব করেন কুমারখালি উপজেলা গণঅধিকার পরিষদের সভাপতি হারুনুর রশিদ হারুন ও সঞ্চালনা করেন সাংগঠনিক সম্পাদক সোলায়মান মন্ডল। এছাড়া জেলা যুব অধিকার পরিষদের সভাপতি জিলহজ্ খান, শ্রমিক অধিকার পরিষদ সভাপতি মিলন মালিথা, গণসংস্কৃতি পরিষদের সভাপতি ডা: এস এম সবুজ, ছাত্র অধিকার পরিষদ সভাপতি বিপ্লব হোসাইন, খোকসা গণঅধিকার পরিষদের আহবায়ক আফজাল হোসেন ও সদস্য সচিব তরিকুল ইসলাম, কুমারখালি পৌর গণঅধিকারের আহবায়ক নাসিরুল ইসলাম নাসির ও সদস্য সচিব মিলন, কুমারখালি থানা কমিটির ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মিরাজুল ইসলামসহ উপজেলা ও পৌর এলাকার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলোয়াত, অতিথিদের ফুলেল শুভেচ্ছা ও নবগঠিত কমিটিকে স্বাগত জানানো হয়। পরে সভায় নবগঠিত উপজেলা কমিটির নেতৃবৃন্দের পরিচয় তুলে ধরা হয় এবং সংগঠনকে তৃণমূল পর্যায়ে আরও শক্তিশালী ও গতিশীল করার লক্ষ্যে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করা হয়। একই সঙ্গে কুমারখালি পৌর কমিটি দ্রুত বাস্তবায়নের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করা হয়।

এসময় প্রধান আলোচক আব্দুল খালেক বলেন, গণমানুষের অধিকার প্রতিষ্ঠা, সুশাসন নিশ্চিতকরণ এবং জনসম্পৃক্ত রাজনৈতিক কার্যক্রমকে আরও বেগবান করতে সংগঠনের প্রতিটি পর্যায়কে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি দলের আদর্শ ও কর্মসূচি সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে নেতাকর্মীদের সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান। তিনি আরো বলেন, আমরা বিশ্বাস করি, রাজনীতি হবে জনগণের কল্যাণে, ন্যায়বিচার প্রতিষ্ঠায় এবং গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষায়। সেই লক্ষ্য বাস্তবায়নে গণঅধিকার পরিষদের প্রতিটি নেতাকর্মীকে সততা, নিষ্ঠা ও ঐক্যের সঙ্গে কাজ করতে হবে।

এছাড়া প্রধান অতিথি শাকিল আহমেদ তিয়াস বলেন, “জনতার অধিকার, আমাদের অঙ্গীকার”এই প্রতিপাদ্যকে ধারণ করে আমরা আজ একত্রিত হয়েছি। নবাগত কমিটির পরিচিতি সভা শুধু পরিচয়ের আনুষ্ঠানিকতা নয়, এটি আমাদের দায়িত্ব, ঐক্য এবং জনগণের প্রতি অঙ্গীকারকে আরও দৃঢ় করার একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত। তিনি আরো বলেন, তৃণমূলের মানুষের অধিকার আদায়, তাদের সমস্যার কথা তুলে ধরা এবং জনসম্পৃক্ত কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে আমাদেরকে মানুষের আস্থা অর্জন করতে হবে। আগামী স্থানীয় সরকার নির্বাচনের জন্য সকলকে প্রস্তুতি গ্রহণ করতে হবে।ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে উঠে সংগঠনের স্বার্থকে প্রাধান্য দিয়ে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহব্বান জানান তিনি।

এই বিভাগের আরও সংবাদ